Severity: Warning
Message: mkdir(): Permission denied
Filename: core/Log.php
Line Number: 131
Backtrace:
File: /var/www/html/index.php
Line: 332
Function: require_once
লেখক: হেইসনাম কানহাইলাল
প্রকাশক: নাট্যচিন্তা
খুব ছোট রাজ্য মণিপুর সাংস্কৃতিক ঐতিহ্যে ভরপুর। থিয়েটারে মণিপুর এক গরিমাদীপ্ত ভূমিকা নিয়েছে গত শতকের সত্তরের দশক থেকে। এবং এই অভিযাত্রায় প্রধান ভূমিকা নিয়েছেন হেইসনাম কানহাইলাল। থিয়েটারকে এক অন্য মাত্রায় স্থাপন করেন তিনি। দেশীয় সংস্কৃতি, পশ্চিমি প্রসেনিয়াম, মণিপুরী উপাদান তথা মার্শাল আর্ট, এবং দেহতাত্ত্বিক পুরাণকথা নিয়ে তিনি যে নতুন থিয়েটার করেন সেখানে দর্শনের অন্য এক ধারার কথা শুনতে পাওয়া যায়। কানহাইলাল যাকে বলেছেন শিকড়ের থিয়েটার।
অঙ্কের হিসাবে প্রযোজনা কম, কিন্তু ‘মেগি সারাং’ বা ‘ডাকঘর’ বা কন্নড় ভাষায় ‘রসোমন’ যখন করেন তখন মনে হয় থিয়েটারে এক অন্য প্লাবণ এসেছে। ‘দ্রৌপদী’ নাটক নক্ষত্রের মতো দীপ্ত হয়ে থাকবে আমাদের থিয়েটারে, কানহাইলালের পরিচালনায় এবং সাবিত্রীর অভিনয়ের গুণে। রাষ্ট্রীয় নির্যাতনের বিরুদ্ধে থিয়েটার এভাবে খুব কমই সোচ্চার হয়েছে। ২০১৬-তে কানহাইলাল চলে গেলেন। রেখে গেলেন অনন্ত ক্ষেত্র, যা অনন্ত গবেষণার পথ খুলে দেবে।
দারুণ
© 2022 All Rights Reserved by ketab-e | This website is owned by Bestread Publications and Digital Services Private Limited. Design By Mindmine and Developed By Technophilix.
বিস্তারিত প্রতিক্রিয়া