Severity: Warning
Message: mkdir(): Permission denied
Filename: core/Log.php
Line Number: 131
Backtrace:
File: /var/www/html/index.php
Line: 332
Function: require_once
লেখক: শিবরাম চক্রবর্তী
প্রকাশক: কেতাব-ই
শিব্রাম চক্রবর্তীর ‘এক মেয়ে ব্যোমকেশের কাহিনী’ কোন গোয়েন্দা গল্প নয়, এখানে রহস্য-রোমাঞ্চের প্রহেলিকা নেই, দুঁদে গোয়েন্দার তীক্ষ্ণ-শানিত মেধার প্রয়োগ পাবেন না পাঠক বরং নিখাদ শিব্রামীয় হাস্যরসের ছাপ পাবেন। পেতে পারেন আধুনিক কবিতা লেখার হাতে-গরম রেসিপিও। একটি মেয়ে ব্যোমকেশের কাহিনী কোন একটি মেয়ের কাহিনী নয়, শিব্রাম বিশ্বাস করেন—
“মেয়ে মাত্রই ব্যোমকেশ। জন্মসূত্রেই এক একটি টিকটিকি। কেবল যে কথায় কথায় টিক টিক করে তা-ই নয়, যাকে সে গ্রাস করবে বলে সে তাক করে, সে বেচারা তার খপর থেকে বাঁচতে নিরুদ্দেশ হয়ে যেখানেই পালাক না, তার নায়ককে ঠিক ঠিক খুঁজে বার করবেই।
তার হাত থেকে ত্রাণ নেই তার কিছুতেই। এই কাহিনীর সত্যসন্ধানী নায়িকা, তার নায়কের পিছু ধাওয়া করে বর্মা থেকে দেড় হাজার মাইল পেরিয়ে কলকাতায় এসে পৌঁছেছিল। এবং নিখুঁত ডিটেকটিভের মতোই যথাকালে যথাস্থানে যথোচিত ভাবে তার আসামিকে যথাযথ পাকড়েছিল। এবং বলা বাহুল্য, তারপর আর সে ছাড়ান পায়নি।”
এই গ্রন্থে নাম উপন্যাস সহ ‘নারী রহস্যময়ী’ শীর্ষক আরও একটি উপন্যাস সংকলিত হয়েছে। এই দুই উপন্যাস সহ গ্রন্থটি বাংলা ১৩৭০ সালে পুস্তকাকারে প্রকাশিত হয়েছিল।
দারুণ
Khub bhalo legeche. Speechless.
© 2022 All Rights Reserved by ketab-e | This website is owned by Bestread Publications and Digital Services Private Limited. Design By Mindmine and Developed By Technophilix.
বিস্তারিত প্রতিক্রিয়া