Warning: mkdir(): Permission denied in /var/www/html/system/core/Log.php on line 131

A PHP Error was encountered

Severity: Warning

Message: mkdir(): Permission denied

Filename: core/Log.php

Line Number: 131

Backtrace:

File: /var/www/html/index.php
Line: 332
Function: require_once

তিনটি কবিতা
preloader
বাংলা বইয়ের e-ভুবন
Menu Categories Search Cart 0
Menu
Cart

Total 0 Items

☹ Your cart is empty

Sub Total:

$0

₹0

বিভাগ
Test Site
তিনটি কবিতা
কবিতা

তিনটি কবিতা

প্রকাশিত হল দীপ্তিপ্রকাশ দে-র ‘তিনটি কবিতা’ শীর্ষক গুচ্ছ কবিতা। ‘পুরুষদেহ’, ‘এ আই’ এবং ‘রাত্রি’ এই তিনটি কবিতা এই গুচ্ছ কবিতায় স্থান পেয়েছে।

পুরুষদেহ

যে হাত চেয়েছে ছুঁতে—তুমি তাকে
আশকারা দাও
দুধ দাও, ভাত দাও, খিদের বেড়াল হয়ে
মুখে দাও রক্তমাখা কাঁটা

অলস গৃহস্থ আমি
আজ শুধু শুয়ে থাকব,
মজা নেব মাছগন্ধ-মুখে

দ্যাখো—সমস্ত দরজা খোলা হাট করে
বিপ্লব আসবে কি আসবে না—এই ভেবে

আমার পুরুষদেহ পাষাণদেবতা হয়ে যায়!

কেতাব-ই’র ব্লগজিন বিভাগে লেখা পাঠাতে চান? মেল করুন blogzine.ketabe@gmail.com-এ। মেলের সাবজেক্ট লাইনে লিখুন ‘কেতাব-ই ব্লগজিনের জন্য লেখা’

এ আই

তোমাকে চুমু খেতে গিয়ে দেখেছি
অকৃত্রিম বুদ্ধিমত্তা লাগে
তোমাকে ভালবাসতে গিয়ে, এমনকি
ঘৃণা করতে গিয়েও দেখেছি
আমার লালা ও রক্ত, এবং অর্ধেক শ্বাস
কীভাবে সেঁধিয়ে আছে তোমারই শরীরে

আমি অর্ধেক হাসলে তুমিও অর্ধেক,
আমি অর্ধেক কাঁদলে তুমিও অর্ধেক কেঁদে
এসে দাঁড়িয়েছ অলৌকিক ছাদে

এখনও সামান্য ইচ্ছে বাকি
আমি মারা গেলে—বলো, অর্ধেক মৃত্যু তুমি নেবে
আমি জন্মালে, তুমিও আবার
অর্ধেক জন্ম হয়ে হেসে উঠবে—কাঁথা ও কানিতে

রাত্রি

পুলিশ যেভাবে ঠিক ঘুষ খায়, হে-রাত্রি,
তোমাকেও সেইভাবে খাব
অন্ধকারে
লোকালয় থেকে দূর,
টার্ন নেওয়া গ্রামের রাস্তায়

সহস্রাব্দ ধরে তুমি প্রহর গোনালে
চেনালে ভাতের থালা ফেলে উঠে যাওয়া

দুঃখের সমস্ত খসড়ায়
লেখা হয়ে পড়ে আছে অর্ধেক জীবনী
এরপর, ঘুরে দাঁড়ানোর মতো
দায় তো থাকেই কিছু

যে-রাত্রি ঘুমিয়ে পড়েনি এলোচুলে,
মন্দিরের পেছন-চাতালে তাকে নিয়ে যাব আজ
খাব অশ্রু, খাব ঘাম
অচেনা থানার কোনো ছোটোবাবু হয়ে

হে-রাত্রি,
প্রতিটি ভক্ষণ জেনো ঘোরতর প্রতিশোধ-স্পৃহা!


কেতাব-ই’র মুদ্রিত বই,ই-বই এবং ব্লগজিন বিভাগের লেখালিখির নিয়মিত খোঁজখবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন


এই ব্লগজিনে প্রকাশিত সমস্ত লেখার বক্তব্য লেখকের নিজস্ব।

লেখক

জন্ম ১৩ ডিসেম্বর। লেখালিখির শুরু শূন্য দশকে। প্রকাশিত কাব্যগ্রন্থ পাঁচটি। ‘ছাব্বিশ রিলের রূপকথা’ (পরম্পরা), ‘বিস্তারিত ভেতরের পাতায়’ (ধানসিড়ি), ‘আগুন পাচার’ (ধানসিড়ি), ‘কর্কটরেখা’ (শুধু বিঘে দুই) এবং ‘অন্তর্বর্তী স্থগিতাদেশ’ (বার্ণিক)। রয়েছে ‘ইত্যাদি ইত্যাদি’ (বার্ণিক) নামে একটি ছোটো গদ্যের বই এবং শঙ্খ ঘোষের কবিতার উপর গবেষণাধর্মী গ্রন্থ ‘পথই আমার পথের আড়াল।’ (প্ল্যাটফর্ম)। থাকেন বর্ধমান শহরে।

অন্যান্য লেখা

দেখতে পারেন