Warning: mkdir(): Permission denied in /var/www/html/system/core/Log.php on line 131

A PHP Error was encountered

Severity: Warning

Message: mkdir(): Permission denied

Filename: core/Log.php

Line Number: 131

Backtrace:

File: /var/www/html/index.php
Line: 332
Function: require_once

রূপসী বাংলা, এখন
preloader
বাংলা বইয়ের e-ভুবন
Menu Categories Search Cart 0
Menu
Cart

Total 0 Items

☹ Your cart is empty

Sub Total:

$0

₹0

বিভাগ
Test Site
রূপসী বাংলা, এখন
কবিতা

রূপসী বাংলা, এখন

প্রকাশিত হল প্রসূন মজুমদারের কবিতাগুচ্ছ ‘রূপসী বাংলা, এখন’– নাম কবিতা ছাড়াও রয়েছে ‘কাল’, ‘সাফল্য’, এবং ‘ধান্দা’।

কাল

‘অদ্ভুত আঁধার’ নাকি হঠাৎ এসেছে!
আমি তাকে বসতে বলি, জল দিই,
পা ধোয়ার কল খুলে দিই।

বলি, সেই কতদূর থেকে আসছ
গাজা? না কি রাজার সময় ...
কোথা থেকে এলে?

পিটপিট করে চায়।
“আসিনি তো, আছি।
যে দেখে সে অন্ধ
যে দেখে না সে-ও কিছু চক্ষুষ্মান নয়।”

অতঃপর কী যে বলি!
আজ নয়, অন্ধকার বহুকাল রাজ করছে বলে মনে হয়।

***

রূপসী বাংলা, এখন

আগামীকাল আলো আসবে।
“আলো কেন আসে?”
এই বলে এক নারী, মুখে-চোখে বিরক্তির ছায়া
ল্যাংচাতে ল্যাংচাতে যাচ্ছে।
আমি তার পিছু পিছু চলি।
সে ব্যাটা এমন ঢ্যাঁটা নর্দমার দিকে হাঁটে।
নেমে, হাত বাড়ায়। বলে,
“নেমে এসো। এতক্ষণ পিছু পিছু এলে...
এসো, কিছু জলক্রীড়া করি
হাতে হাত ধরে।”

শঙ্খবাবুর কথা মনে পড়ে
‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’।
ঘোর ভাঙে, আরে একি! এ মেয়ে তো মেয়ে নয়!
ঘোমটায় ঢেকে থাকা রূপসী বাংলা তবে নাকি!

***

কেতাব-ই’র ব্লগজিন বিভাগে লেখা পাঠাতে চান? মেল করুন blogzine.ketabe@gmail.com-এ। মেলের সাবজেক্ট লাইনে লিখুন ‘কেতাব-ই ব্লগজিনের জন্য লেখা’

সাফল্য

সারা জীবনটাই পরীক্ষা!
আরাম কেদারায় বসে আড়ামোড়া ভাঙছে ছাই রঙের হুলো--
তুমি দেখছ আর মুড়ি চিবোচ্ছ, পরীক্ষা!
ওই যে তোমার সামনে একটা বদ্রিপাখি গাছের ডালে ল্যাজ দোলাচ্ছে আর
এই যে তুমি তাকে দেখতে পাচ্ছ না বলেই
তোমার কাছে সে নেই... পরীক্ষা!!

পরী আর ঈক্ষার মাঝে ছায়াপথের বিস্তার।
একথা জানো না ভাবা ভুল।
আসলে যা বলছ, করছ, ভাবছ সব স্থূল।

সূক্ষ্মে সব নির্ধারিত? তুমি তার গণিত জানো না।
কেবলই পরীক্ষা করো। ভাবো, যা যা পাব
তার সমস্তই সফলতা, ললিত-আননা।

***

ধান্দা

গুঁড়ি মেরে বেড়াল চলেছে।
সামনে কি ইঁদুর, না কি সাপ?
চোখে কৌতূহল, হাতে ক্যামেরার খাপ।
শিকারের দৃশ্য নেব। বাহবা কুড়োব বলে ভাবি।
বিড়াল ক্রমশ যাচ্ছে, শব্দহীন, ফটোমাত্র দাবি।
পুকুরের খোলে যেন কিছু নড়ল, পাপ?
বিড়াল নিঃশব্দে যাচ্ছে, যেন কিছু নড়েনি কোথাও
পায়ে আঁকড়ে ধরছে লতা, কাঁটাঝোপ তা-ও।
আমি কি বিকাশ নাকি? ফিরদৌস জান্নাতুল চাই?
শিকার না, বিড়াল খুঁজছে সরকার-বাড়ির লোটে-ফ্রাই।


কেতাব-ই’র মুদ্রিত বই,ই-বই এবং ব্লগজিন বিভাগের লেখালিখিরনিয়মিত খোঁজখবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন


এই ব্লগজিনে প্রকাশিত সমস্ত লেখার বক্তব্য লেখকের নিজস্ব।

Image Description

শামীম নওরোজ

10 মাস আগে

কবিতাগুলো পড়ে মুগ্ধ হলাম। অসাধারণ সব কবিতা।


লেখক

প্রসূন মজুমদারের জন্ম ১৯৭৮ খ্রিস্টাব্দে।১৯৯৯ খ্রিষ্টাব্দে তাঁর লেখা প্রথম প্রকাশিত হয় ‘কবিতা পাক্ষিক’ পত্রিকায়। মাঝে আট বছর তাঁর লেখা কোনও পত্রিকায় ছাপতে দেননি। ২০১২-তে ‘দেশ’ পত্রিকায় দীর্ঘ কবিতা প্রকাশের মাধ্যমে তাঁর ফিরে আসা। এযাবৎ কবিতার বই প্রকাশিত হয়েছে আটটি, কবিতা-বিষয়ক প্রবন্ধের বই সংখ্যা তিনটি, লিখেছেন একটি উপন্যাস।

অন্যান্য লেখা

দেখতে পারেন