Warning: mkdir(): Permission denied in /var/www/html/system/core/Log.php on line 131

A PHP Error was encountered

Severity: Warning

Message: mkdir(): Permission denied

Filename: core/Log.php

Line Number: 131

Backtrace:

File: /var/www/html/index.php
Line: 332
Function: require_once

বোবা ঘুঙুর
preloader
বাংলা বইয়ের e-ভুবন
Menu Categories Search Cart 0
Menu
Cart

Total 0 Items

☹ Your cart is empty

Sub Total:

$0

₹0

বিভাগ
Test Site
বোবা ঘুঙুর
কবিতা

বোবা ঘুঙুর

প্রকাশিত হল দেবাশিস সাহার কবিতাগুচ্ছ ‘বোবা ঘুঙুর’– নাম কবিতা ছাড়াও রয়েছে ‘নিঃস্ব’, ও ‘জনগনের ভগবান’ কবিতা দুটি।

বোবা ঘুঙুর

পালক ভেসে যায় জলে
সর্বজনে বলে
পাপীর কোনো ছায়া পড়ে না

পালকের পায়ে লেগে থাকে পাপ

স্পর্শ পেয়ে
         পাপের পা পালক বেশে
         ভেসে যায়
         ছায়া পড়ে না কোপাইয়ের জলে

পাথরের পা থেকে
ঝুর
ঝুর
ঝরে পড়ে দু-চার ফোঁটা ঝরনার জন্মগন্ধ

খরখরে নদীতে স্নানের সময়
পায়ের উপর অভিমানে
আত্মহত্যা করে
আলোহীন এক বোবা ঘুঙুর

শব্দহীন এই যাত্রাপথে কে হবে আমার পথিক!

কেতাব-ই’র ব্লগজিন বিভাগে লেখা পাঠাতে চান? মেল করুন blogzine.ketabe@gmail.com-এ। মেলের সাবজেক্ট লাইনে লিখুন ‘কেতাব-ই ব্লগজিনের জন্য লেখা’

নিঃস্ব

ভালোবাসার জন্য কোনো দিন লাগে না
রোদের লোভ দেখিয়ে শীতকে ডাকি
তু করলেই চলে আসে বিপদ

এতো ঝড়ঝাপটা
তবুও সুযোগ পেলেই
ভালোবাসা মাখিয়ে দি
চোত রঙের রুখা-শুখা মানুষের মনে

তুমি কি জানো
এখন ভালোবাসাও বিক্রি হয়

তিন প্যাকেট চানাচুর কিনলে
দু-ঘন্টা ভালোবাসা ফ্রি

মোড়ে মোড়ে কিসিং বুথ
চুমু বিক্রি হচ্ছে ডলারে

সেবার আমি
তোমাকে ঠকিয়ে
গোলাপের বিনিময়ে নিয়ে নিয়েছি
একজীবন ভালোবাসা

তারপর থেকেই তুমি নিঃস্ব...

জনগনের ভগবান

পায়ে লেগে উলটে গেল চাঁদ

ধর ধর করতে করতেই
গড়িয়ে গেল দুধ রঙের জ্যোৎস্না

দুধে-আলতা পায়ের ছাপ কার রাস্তায়

কার বাজার কথা ছিল
আর কে বেজে উঠল শাঁখ হয়ে পলা হয়ে

রক্তবর্ণের পলা রাখলে নাকি
বিপদ আসে না

তবে কোন আপদ জড়িয়ে গেল গায়ে পায়ে

আলো ভাসছে মা কাঁদছে

কাঁদছে যত
কান্নার লাইনও বাড়ছে তত

নিয়ম করে বারো মাসে তেরো পার্বণ
পার্বণে পার্বণে বেড়ে ওঠে হিংসা দ্বেষ

বিপদসীমার উপর দিয়ে বইছে অপরাধ
সাঁকোর উপর দিয়ে বইছে নারকীয় তাণ্ডব

শ্যামের বাঁশি বাজছে নিরোর বেহালা বাজছে

মাঠ কাঁদছে মা মা করে

স্টেথো কাঁদছে বাঁচাও বাঁচাও

জনগণের ভগবান আজ লাথি মেরেছে জীবনকে।


কেতাব-ই’র মুদ্রিত বই,ই-বই এবং ব্লগজিন বিভাগের লেখালিখিরনিয়মিত খোঁজখবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন


এই ব্লগজিনে প্রকাশিত সমস্ত লেখার বক্তব্য লেখকের নিজস্ব।

Image Description

শামীম নওরোজ

10 মাস আগে

কবিতাগুলো বেশ ভালো লাগলো


লেখক

দেবাশিস সাহার জন্ম ১৯৭০ সালের পয়লা জানুয়ারি। পেশায় ব্যাঙ্ককর্মী। নেশা বাগান করা। অনেক বছর ধরে লেখালেখির সঙ্গে যুক্ত। এখন পর্যন্ত ১৩টি কাব্যগ্রন্থ ও একটি অণুগল্প সংকলন প্রকাশিত। পেয়েছেন বিভিন্ন পুরস্কার। ২০০৪ সাল থেকে নিয়মিত ‘ছাপাখানার গলি’ নামক একটি আলোচনার কাগজ সম্পাদনা করেন।

অন্যান্য লেখা

দেখতে পারেন