Warning: mkdir(): Permission denied in /var/www/html/system/core/Log.php on line 131

A PHP Error was encountered

Severity: Warning

Message: mkdir(): Permission denied

Filename: core/Log.php

Line Number: 131

Backtrace:

File: /var/www/html/index.php
Line: 332
Function: require_once

আপন রায়ের কবিতা
preloader
বাংলা বইয়ের e-ভুবন
Menu Categories Search Cart 0
Menu
Cart

Total 0 Items

☹ Your cart is empty

Sub Total:

$0

₹0

বিভাগ
Test Site
আপন রায়ের কবিতা
কবিতা

আপন রায়ের কবিতা

11 Jun, 2025.

প্রকাশিত হল আপন রায়ের কবিতা।

পুরোনো কবরের দিকে হেঁটে যাচ্ছে নতুন মৃতদেহ
ওর রং বদলে যাচ্ছে বিষণ্ণতা জ্বলজ্বল করছে
ডানার শব্দ ম্লান হয়ে আসে আত্মপরিচয় মুছে যায় 
ভাঙা ডানার পাখি ডাকছে আর্তি যেভাবে গান হয়ে
গীত হতে থাকে
একটু বেশিই নরম মাটিতে গড়া কেউ কেউ 
সেভাবে শক্ত হয়ে ওঠে না কখনো
পা না-থাকলেও অসামান্য হোঁচট খাওয়া যায় 
ঘাসের উপর থেকে শিশিরের মিথ্যা আয়ুষ্কাল
খসে পড়ছে
খসে পড়ছে

একটা পোড়ো বাড়ির অন্ধকার অন্য একটা
পোড়ো বাড়ির অন্ধকারের মতো নয়
সমান ওয়াটের দুইটা বাল্‌ব
ভিন্ন দুইটা অন্ধকারকে
সমান আলোকিত করে না
একই পথ
একজন অন্যজনের চেয়ে
হয়তো গভীরভাবেই হাঁটছে

কেতাব-ই’র ব্লগজিন বিভাগে লেখা পাঠাতে চান? মেল করুন blogzine.ketabe@gmail.com-এ। মেলের সাবজেক্ট লাইনে লিখুন ‘কেতাব-ই ব্লগজিনের জন্য লেখা’

কখনো না-ফোটা ফুলের ঘ্রাণ
ছেলেটির মুখ উজ্জ্বল দেখাচ্ছিল 
কল্পনায় ডুবে থাকা পা 
ভেজে না 
কোথাও তার ছাপও পড়ে না
একটি ভোর ফুটে উঠতে
একটি রাত বুজে যায় 
মেয়েটির জীবন থেকে এ তোমার মিথ্যা
ফিরে আসা
কবরস্থানে সব প্রবেশ নথিভুক্ত হয় না

আর এক পা এগোলেই পথ হারিয়ে গেছে
আর এক পা এগোলে শূন্যতা
তোমাকে থামানোর উদ্দেশ্য আমার ছিল না
জানি সফলও হইনি
অনুভব করো এই শূন্যতা
নাহলেও ক্ষতি নেই
শূন্যতার উপরেই ভাসছে এই কবিতা


কেতাব-ই’র মুদ্রিত বই,ই-বই এবং ব্লগজিন বিভাগের লেখালিখিরনিয়মিত খোঁজখবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন


এই ব্লগজিনে প্রকাশিত সমস্ত লেখার বক্তব্য লেখকের নিজস্ব।

Image Description

Manikul Islam

9 মাস আগে

সুন্দর। নিয়মিত লিখতে থাকো।


Image Description

মাসুদার রহমান

9 মাস আগে

ভালো লাগলো, আপন রায়ের এই সিরিজটি। বেশ পরিণত হয়ে উঠছে আপনের কবিতা।


Image Description

ইয়েন

8 মাস আগে

অনেকটাই পাকাপোক্ত শক্ত লেখা। লেখার হাত বন্ধ না হয়।


লেখক

নাম: আপন রায় স্থায়ী ঠিকানা: যশোর, বাংলাদেশ বর্তমান ঠিকানা: রাজশাহী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর। এখনও পর্যন্ত প্রকাশিত কোনো বই নেই।

অন্যান্য লেখা

দেখতে পারেন